দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে যুব সমাজকে মাদকের ভয়াল আগ্রাসন থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি-এর উদ্যোগে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবির এ উদ্যোগকে স্থানীয়রা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
এমএস/